বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলারে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলারে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৫৫, ২ জুন ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট (গ্রস) রিজার্ভ ও বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভের মধ্যে পার্থক্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিভিন্ন দায় ও স্বল্পমেয়াদি আর্থিক বাধ্যবাধকতা সমন্বয়ের কারণে হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক লেনদেনের স্থিতিশীলতা বজায় রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুনঃ
Advertisement