অভিনয়ের পাশাপাশি এবি ব্যাংকে নতুন পেশায় যুক্ত হলেন অভিনেত্রী

অভিনয়ের পাশাপাশি এবি ব্যাংকে নতুন পেশায় যুক্ত হলেন অভিনেত্রী ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ২১:৩৮, ১৯ আগস্ট ২০২৬

জীবনের নতুন একটি অধ্যায়ের কথা জানিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের নতুন পেশাগত পরিচয়ের কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, অভিনয় তাঁর প্রথম ভালোবাসা ও ভালো লাগার জায়গা। ভবিষ্যতেও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকবেন এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবেন।

অভিনয়ের বাইরে নতুন পেশায় যুক্ত হওয়ার বিষয়ে অভিনেত্রী লিখেছেন, “অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকবো এবং সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দিবো ইনশাআল্লাহ।”

নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, অভিনয় জীবনের বাইরে সম্প্রতি তাঁর জীবনে নতুন একটি পরিচয় যুক্ত হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে তিনি যোগ দিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন অভিনেত্রী। একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আগের মতোই ভালোবাসা ও দোয়া চেয়েছেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement