র্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে আহত মিষ্টি জান্নাত, হাসপাতালে চিকিৎসাধীন
Published : ১৩:৪৫, ২৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসর। অনুষ্ঠানে একটি বেসরকারি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন মিষ্টি জান্নাত।
অনুষ্ঠানের একপর্যায়ে র্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান তিনি। এতে পায়ে প্রচণ্ড ব্যথা পান অভিনেত্রী। তাঁর দুর্ঘটনার ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মিষ্টি জান্নাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর সহকারীর সঙ্গে কথা বলে হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তবে পায়ের আঘাত কতটা গুরুতর এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কী জানিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
































