আবারও বিয়ে করে ফেললেন চমক

আবারও বিয়ে করে ফেললেন চমক ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ২১:০৮, ১৬ অক্টোবর ২০২৬

আলোচিত অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চমকপ্রদ পোস্ট দিয়ে প্রায়ই ভক্তদের কৌতূহল বাড়িয়ে তোলেন। এবার ফেসবুকে তাঁর একটি রহস্যময় ক্যাপশন ও ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সঙ্গে প্রকাশিত কয়েকটি ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা।

ছবিগুলোর ক্যাপশনে চমক লিখেছেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ তাঁর এমন মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা শুরু হয়।

প্রকাশিত ছবিতে একটি সুসজ্জিত হোটেলকক্ষে আরিফিন শুভর সঙ্গে দেখা যায় চমককে। একটি ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। আরেকটি ছবিতে শুভকে নিজের হাতে চমককে খাবার খাইয়ে দিতে দেখা যায়। তাঁদের এমন উপস্থিতি ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল।

এ বিষয়ে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

চমক সুখবরের ইঙ্গিত দিলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিফিন শুভ।

এদিকে, চমকের রহস্যময় ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ মনে করছেন, এটি নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ হতে পারে। আবার কেউ এর পেছনে অন্য কোনো গল্প থাকার সম্ভাবনা খুঁজছেন।

তবে ছবিগুলো কোনো নতুন কাজের দৃশ্য কি না, কিংবা ক্যাপশনের মাধ্যমে চমক ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। রহস্যের জট খুলতে তাই অভিনেত্রীর পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

শেয়ার করুনঃ
Advertisement