আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই
Published : ১১:২২, ১ মার্চ ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ, আধা-সরকারি সংস্থা তাসনিম এবং আইআরজিসি–ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স পৃথকভাবে তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারিয়েছেন বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।
এর আগে, খামেনির মৃত্যুর দাবি তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফার্স।
বিডি/এএন



























