ইরানি হামলায় আমিরাতে প্রাণ হারালেন এক বাংলাদেশি ও আরও ২ জন

ইরানি হামলায় আমিরাতে প্রাণ হারালেন এক বাংলাদেশি ও আরও ২ জন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২২, ১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত-এ অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি সফলভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আকাশসীমায় প্রবেশ করা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে ৫০৬টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে নিহত অন্য দুজনের একজন পাকিস্তানের এবং অপরজন নেপালের নাগরিক বলে জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement