পিএসসির বার্ষিক প্রতিবেদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি

পিএসসির বার্ষিক প্রতিবেদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৭, ১ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের বার্ষিক প্রতিবেদন–২০২৫ আনুষ্ঠানিকভাবে পেশ করেছে।

রোববার (১ মার্চ) দুপুরে বঙ্গভবনে আয়োজিত এক সাক্ষাৎ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে কমিশনের সদস্যদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন তুলে দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এবং কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রপতি এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ কার্যক্রম শেষ করার লক্ষ্যে পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, তা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎ অনুষ্ঠানে পিএসসির সচিব ছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement