ইরানি গরম ক্ষেপণাস্ত্রের টুকরো পানি দিয়ে ঠান্ডা করছিলেন বাংলাদেশ

ইরানি গরম ক্ষেপণাস্ত্রের টুকরো পানি দিয়ে ঠান্ডা করছিলেন বাংলাদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪০, ২ মার্চ ২০২৬

কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ছিটকে পড়া উত্তপ্ত ধাতব টুকরোর ওপর পানি ঢেলে তা ঠান্ডা করার চেষ্টা করছেন এক বাংলাদেশি—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ঘটেছে।

প্রচারিত ভিডিওতে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে জ্বলন্ত বা অত্যন্ত গরম ধাতব খণ্ডটির ওপর পানি ঢালছেন। তার আশপাশে অন্য কেউ তেমন দেখা না গেলেও তিনি নিজ উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি ওই দিনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। তবে ভিডিওটির সুনির্দিষ্ট সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে আজ সোমবার (২ মার্চ) কুয়েতে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। দাবি করা হচ্ছে, ইরানের মিসাইল হামলায় বিমানটি ভূপাতিত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি যুদ্ধবিমান আকাশ থেকে নিচের দিকে পড়ছে।

ফুটেজে আরও দেখা যায়, পাইলট ইজেকশন সিট ব্যবহার করে সময়মতো বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান।

তবে এ ঘটনাকে মার্কিন বিমান বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি সম্ভাব্য ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের পক্ষের গোলাবর্ষণের ফল হতে পারে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো মার্কিন সেন্ট্রাল কমান্ড বা পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি ধীরগতিতে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে এবং এর পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছে। তবে সংশ্লিষ্ট যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের—তা এখনো স্পষ্ট নয়, কারণ ইসরায়েলও এফ-১৫ ধরনের ফাইটার জেট ব্যবহার করে থাকে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement