ফ্লোরিডায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা বাংলাদেশি নারীকে
Published : ১০:৪৯, ৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে এবং হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।
বিডি/এএন



































