বদলে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম

বদলে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক সভার পর তিনি এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)। এই পরিবর্তনের মাধ্যমে বাহিনীর পরিচয় এবং কার্যক্রম নতুনভাবে চিহ্নিত করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement