এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে – সেলস কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত
Published : ১৭:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এন মোহাম্মাদ গ্রুপের সেলস কনফারেন্স ২০২৬। “এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে” শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের সকল জেলা থেকে আগত প্রায় ৬০০ জন সেলস পেশাজীবী অংশগ্রহণ করেন।
এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ২০২৫ সালের সারাবছরের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা, সেলস টিমের কৃতিত্ব স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল তুলে ধরা। ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা সেলস সদস্যদের পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন মোহাম্মাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নজরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা অহেদুজ্জামান মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা ফরমান তৈয়ব এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মুস্তাক। বক্তৃতায় তাঁরা ডিলার ও সেলস টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক দিকনির্দেশনা ও সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন।
সম্মেলনের অংশ হিসেবে কোম্পানি সংক্রান্ত তথ্যভিত্তিক কুইজ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে বাইক, স্মার্টফোন, ঘড়ি সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল ব্যবসায়িক আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সেলস কনফারেন্স সেলস টিমের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং এন মোহাম্মাদ পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, আস্থা ও পারস্পরিক বিশ্বাসকে আরও সুদৃঢ় করে তোলে।
বিডি/এএন


































