ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ।

রাত ১২টা ১ মিনিটে প্রতিমন্ত্রী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করা হয়।

প্রতিমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি নিজস্ব ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। তিনি নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে প্রতি বছর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement