পুলিশ বাহিনীতে বড় রদবদল

পুলিশ বাহিনীতে বড় রদবদল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৭, ৮ মার্চ ২০২৬

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। এ দফায় অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় উন্নীত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদে দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে আরেকটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলার সার্কেলে দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। এই বদলির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement