৬ মাস যুদ্ধ চালাতে প্রস্তুত ইরান, দাবি আইআরজিসির

৬ মাস যুদ্ধ চালাতে প্রস্তুত ইরান, দাবি আইআরজিসির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৩, ৮ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান গতিতে সংঘাত চলতে থাকলে ইরান টানা প্রায় ছয় মাস যুদ্ধ পরিচালনা করার মতো সামরিক সক্ষমতা ধরে রাখতে পারবে।

আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান মূলত প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তার দাবি, ইরানের কাছে আরও আধুনিক ও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো এখনো ব্যবহার করা হয়নি।

তিনি আরও বলেন, খুব শিগগিরই এসব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এতটাই উন্নত যে বিশ্ব আগে এমন প্রযুক্তি দেখেনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement