বাংলাদেশ হবে নারী ও কন্যাদের নিরাপদ আবাস: ডা. জুবাইদা রহমান
Published : ১২:৩৪, ৮ মার্চ ২০২৬
বাংলাদেশ একদিন সব নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ দেশ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার নারী শক্তির মূল ছিল তার দৃঢ়তা, আর নেতৃত্বের শক্তি ছিল সাহস ও সংকল্পে।
নারী দিবস উপলক্ষে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন নারী এগিয়ে যায় তখন একটি জাতিও এগিয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশও এমন একটি দেশ হয়ে উঠবে যেখানে সব নারী ও কন্যাশিশু নিরাপদ ও সম্মানজনক পরিবেশে বসবাস করতে পারবে।
বিডি/এএন
































