সোমবার থেকে বিমানবন্দর স্টেশনে বিরতি দেবে না ৯ ট্রেন

সোমবার থেকে বিমানবন্দর স্টেশনে বিরতি দেবে না ৯ ট্রেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০৯, ১৫ মার্চ ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নয়টি আন্তনগর ট্রেন সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

সম্প্রতি ঈদ উপলক্ষে যাত্রীসেবা ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব ট্রেন এই সময়ের মধ্যে বিমানবন্দর স্টেশনে থামবে না, সেগুলো হলো—একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস এবং বুড়িমারী এক্সপ্রেস।

এদিকে ঈদযাত্রার চাপ সামাল দিতে আরও কিছু ট্রেন পরিচালনায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এবং নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালনা করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ট্রেন চলাচলে সময়ক্ষেপণ কমাতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement