চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধারকাজ চলছে

চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধারকাজ চলছে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৮, ২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটির পাওয়ার কারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার কাজ চলছে।

তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement