স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে যে বার্তা দিলেন শি জিনপিং
Published : ১৩:৩৬, ২৬ মার্চ ২০২৬
শি জিনপিং বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে মো. সাহাবুদ্দিন চুপ্পু-কে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
বার্তায় শি জিনপিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ পরস্পরের ভালো প্রতিবেশী, ঘনিষ্ঠ বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। দুই দেশ সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে, পাশাপাশি পারস্পরিক স্বার্থে সহযোগিতা করে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেন এবং রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও জোরদার করতে চান। পাশাপাশি ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ও বিনিময় বৃদ্ধি করা এবং দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে আগ্রহী বলে জানান।
এছাড়া একই দিনে লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অন্যদিকে, ওয়াং ই-ও এই উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি/এএন



























