নোয়াখালী-১ আসনে জহিরুল ইসলামের পক্ষে জনতার প্লাবন
Published : ২২:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জহিরুল ইসলামের পক্ষে আজ সোনাইমুড়ী হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়।
এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সমাবেশে চাটখিল ও সোনাইমুড়ীর প্রতিটি ওয়ার্ড থেকে নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পাশাপাশি ইউনিয়নভিত্তিক প্রচার-প্রচারণায় জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনী মাঠে প্রতিদিনই বাড়ছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। চাটখিল ও সোনাইমুড়ীর বিভিন্ন ইউনিয়নে আয়োজিত গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে সাধারণ মানুষের মধ্যে জহিরুল ইসলামের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ ও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এলাকাবাসীর দাবি, উন্নয়ন, ন্যায় ও জনস্বার্থভিত্তিক রাজনীতির প্রত্যাশা থেকেই তারা জহিরুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনতার এই প্লাবন নোয়াখালী-১ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিডি/এএন





























