বেলাল উদ্দিনের কাছে ছিল ৫০ নয়, ৭৪ লাখ টাকা
Published : ১৭:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে মোট ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও তাকে আটক করার সময় পুলিশ জানিয়েছিল, তার কাছে ছিল ৫০ লাখ টাকা।
বুধবার বিকেলে বিশেষ মেশিনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ ও গণনার কাজ শেষ হয়। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, পুরো প্রক্রিয়ার শেষে মোট ৭৪ লাখ টাকার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান জানিয়েছেন, জেলা জামায়াতের আমিরকে হার্টের সমস্যা নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে নীলফামারী পুলিশ। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে আটক সময় তিনি টাকার পরিমাণ বা উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তার ব্যক্তিগত ব্যবসার।
বিডি/এএন




























