ভোটারদের জন্য জিলাপির টোকেন দেওয়ার সময় ৩ জামায়াতকর্মী গ্রেফতার

ভোটারদের জন্য জিলাপির টোকেন দেওয়ার সময় ৩ জামায়াতকর্মী গ্রেফতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরের বিরামপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে জিলাপির টোকেন বিতরণের সময় তিনজন জামায়াতে ইসলামের নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ী গ্রামে ভোটারদের মধ্যে টোকেন বিতরণের ঘটনাটি ধরা পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীনের নেতৃত্বে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটককৃতরা হলেন বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মুকুল সরকার, একই এলাকার শামসুল হক এবং গড়েরপার শিমুলতলী গ্রামের আব্দুল জলিল। পুলিশ জানিয়েছে, তারা সবাই জামায়াতে ইসলামের নেতাকর্মী।

উল্লেখ্য, আটকদের সঙ্গে থাকা ২৫টি জিলাপির টোকেনও বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন। বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান, ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement