নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্যোগে ‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু

নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্যোগে ‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ‘চান্দাবাজ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন ঢাকা–৮ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি চালু করা হয়। সাধারণ মানুষ এখন chandabaaj.com ইউআরএলের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে দেশের যেকোনো প্রান্ত থেকে চাঁদাবাজির অভিযোগ জানাতে পারবেন।

ওয়েবসাইট চালুর অল্প সময়ের মধ্যেই সারা দেশ থেকে আটটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ গভীরভাবে যাচাই-বাছাই করবে এবং প্রয়োজন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার এলাকায় যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে, তাহলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ সঙ্গে সঙ্গে অভিযোগ জানান। এতে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সুগম হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো জায়গা নেই।’

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণে চাঁদাবাজির বিরুদ্ধে একটি সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রয়োজনে ভবিষ্যতে অভিযোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করার কথাও জানান এনসিপির এই নেতা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement