বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বক্তব্য রাখবেন বলে জানা গেছে। তবে কোন বিষয়কে কেন্দ্র করে হঠাৎ এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
দলীয় সূত্র জানায়, নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো এজেন্ডা প্রকাশ করা হয়নি।




























