বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে: ইশরাক
Published : ১৩:৩২, ১৯ অক্টোবর ২০২৬
বিশেষ কারণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি এ কথা বলেন। পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশরাক হোসেন জানান, দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি।
সম্প্রতি রাজধানীতে দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক। ওই সময় তাঁর হাতে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা হয়।
এর মধ্যে রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর একদিন পর সোমবার পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন।






























