খাদ্যশস্যের মান পরীক্ষা ও সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন খ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি করা খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা বন্দরে আমদানি করা চাল ও গমের মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে মার্কিন বিশেষজ্ঞদের সহযোগিতা চেয়েছেন তিনি।