জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিতু-তাবাসসুম-ঝুমা
Published : ১৩:০১, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতু, সদস্য সচিব হিসেবে নুসরাত তাবাসসুম (এমপি) এবং মুখ্য সংগঠক হিসেবে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এনসিপির দাফতরিক ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগের কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নারী শক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


































