ভৈরবে দুই পক্ষের তিন ঘণ্টার সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ১৫
কিশোরগঞ্জের ভৈরবে ছাদ থেকে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা সংঘর্ষ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।