আইসিসিবির সুপার সেল কার বাজারে আকর্ষণীয় অফার ও উপহার
রাজধানীতে গাড়ি কেনাবেচার ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। গত সাত সপ্তাহের ধারাবাহিক সাফল্যের পর গতকাল শুক্রবার অষ্টম সপ্তাহেও বসে এ আয়োজন। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি ট্রাক ও বাইকের সমাহার ছিল এবারের বাজারে। আকর্ষণীয় মূল্যছাড় ও উপহারের অফারও ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে।