এইচএসসির ফলে কোন বোর্ডে পাসের হার কত

এইচএসসির ফলে কোন বোর্ডে পাসের হার কত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৭, ৩১ অক্টোবর ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটে।

বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। রাজশাহী বোর্ডে ৪৫.০৬, কুমিল্লায় ৪৮.০৮, যশোরে ৪৪.২০, চট্টগ্রামে ৫২.০৭, বরিশালে ৪৪.৮৪, সিলেটে ৫০.৯০, দিনাজপুরে ৪৫.৯৮ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ।

শেয়ার করুনঃ
Advertisement