মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে এক লাইনে নম্বর লেখার সুযোগ দিচ্ছে বিআরটিএ
মোটরসাইকেলের নকশা ও সামনের অংশের গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটে এক লাইনে নিবন্ধন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও বিভিন্ন চিহ্নের মাপ নির্ধারণের ক্ষমতাও পেয়েছে সংস্থাটি। এ পরিবর্তন এনে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করেছে সরকার।