ধামরাইয়ে গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর গ্রেপ্তার ৪
ঢাকার ধামরাইয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় প্রায় দেড় মাস পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার এবং অপরাধে ব্যবহৃত একটি ছয় চাকার পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।