ডাচ্-বাংলা ব্যাংকে নতুন অধ্যায় শুরু করলেন জনসংযোগ ও ব্র্যান্ড বিশেষজ্ঞ নজরুল ইসলাম

ডাচ্-বাংলা ব্যাংকে নতুন অধ্যায় শুরু করলেন জনসংযোগ ও ব্র্যান্ড বিশেষজ্ঞ নজরুল ইসলাম নজরুল ইসলাম

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩১, ১০ এপ্রিল ২০২৬

দেশের শীর্ষ ব্যাংকিং খাতে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন জনসংযোগ ও ব্র্যান্ড বিশেষজ্ঞ নজরুল ইসলাম। দীর্ঘ প্রায় দুই দশক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে দায়িত্ব পালনের পর তিনি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-তে পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন।
 

তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাংলাদেশ জনসংযোগ সমিতি তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এবং তার পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছে।
নজরুল ইসলাম তার কর্মজীবন শুরু করেন ১৯৯৯ সালে গ্লোব শিল্প গোষ্ঠী-তে জনসংযোগ ব্যবস্থাপক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে। পরবর্তীতে ২০০৬ সালে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর জনসংযোগ বিভাগে যোগ দেন। ইসলামী ব্যাংক ছাড়ার আগে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতি-এর নির্বাহী কমিটির সদস্য এবং পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (PRAB)-এর যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব-এর সহযোগী সদস্য।

শেয়ার করুনঃ
Advertisement