বিড়ি চাওয়া নিয়ে কথা কাটাকাটি, অতঃপর যা ঘটলো

বিড়ি চাওয়া নিয়ে কথা কাটাকাটি, অতঃপর যা ঘটলো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহের চুরখাই এলাকায় একটি তুচ্ছ বিবাদে মৃত্যু হয়েছে সোহেল (৩০) নামের এক যুবকের। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চুরখাই গরুহাটা বাজার সংলগ্ন একটি পানের দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় সোহেলের সঙ্গে কয়েকজন যুবকের বিড়ি চাওয়ার কারণে কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে ৭ থেকে ৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের ফলে সোহেল গুরুতর জখম হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement