নবনির্বাচিত এমপি নুরুল হক নুরের উদ্যোগে ফ্রি লঞ্চ সার্ভিস

নবনির্বাচিত এমপি নুরুল হক নুরের উদ্যোগে ফ্রি লঞ্চ সার্ভিস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নিজ সংসদীয় এলাকার ভোটারদের সুবিধার্থে রাজধানীতে তাদের কর্মস্থলে ফেরার জন্য ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেন।

বার্তায় তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের সুবিধার্থে পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের পক্ষ থেকে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

আজ বিকেল ৪টায় ‘রয়েল ক্রুজ-২’ লঞ্চটি চরকাজল লঞ্চঘাট থেকে রওনা হয়ে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া চাঁদপুরের মধ্য দিয়ে ঢাকায় পৌঁছাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement