নাটোরে বিএনপি অফিসে হামলা, আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নাটোরে বিএনপি অফিসে হামলা, আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাঙচুরের অভিযোগ করেছেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব। তার দাবি, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায় এবং পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর করে চলে যায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ভাঙচুরের অভিযোগটি সত্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement