রাষ্ট্রীয় হয়রানি নিয়ে আসিফ মাহমুদের নতুন বার্তা

রাষ্ট্রীয় হয়রানি নিয়ে আসিফ মাহমুদের নতুন বার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘রাষ্ট্রীয় হয়রানি আর নয়!’

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন ব্যবহারকারী পোস্টটি শেয়ার ও মন্তব্য করতে শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা নাগাদ) পোস্টটিতে প্রায় ২০ হাজার রিঅ্যাকশন এবং এক হাজারের মতো মন্তব্য জমা পড়েছে।

এর আগে একই দিনে ভোরের দিকে আরেকটি স্ট্যাটাস দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি লেখেন, ‘জনতার সংসদ থেকে বলছি আমরা!’—যা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

দুই নেতার এসব সংক্ষিপ্ত বার্তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement