সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে সংবর্ধনা
Published : ২২:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান মাজেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা শুভজান মহিলা আলিম মাদ্রাসা হলরুমে কঞ্চিবাড়ি, চন্ডিপুর, হরিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া ইউনিয়ন শাখার আমির হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির শহিদুল ইসলাম(মঞ্জু), সেক্রেটারি মাওলানা শামিউল ইসলাম,
জামায়াতে সুন্দরগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের সভাপতি ও চন্ডিপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমির সাজ্জাদ হোসেন আমুস, বেলকা ইউনিয়ন শাখার আমির. হরিপুর ইউনিয়ন শাখার আমির আব্দুর রাজ্জাক, শ্রীীপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা তাওহিদুল ইসলাম, কঞ্চিবাড়ী ইউনিয়ন শাখার আমির মাওলানা সাজ্জাদুর রহমান, জুলাই যোদ্ধা আশানুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ বিপুল ভোটে তাকে নির্বাচিত করায় উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, মাদক নির্মল করে যুব সমাজকে রক্ষা করতে এলাকার জনগণের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বিডি/এএন
































