ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণের
Published : ১৬:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নীলফামারীতে গ্রাম সমিতির টাকা আত্মসাতের মামলায় মোছা. মিরা বেগম, মোছা, হেলালী বেগম, মোছা.মারুফা বেগম ও মোছা. হাছিনা বেগম নামে চার নারীকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
নীলফামারী জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় প্রদান করেন। এসময় আসামিগণ আদালতে উপস্থিত ছিলেন।
পরে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়। মামলার বিবরণে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ অলাভজনক স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহায়তায় পরিচালিত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রাম সমিতির
ভিলেজ ক্রেডিট অর্গানাইজেশনের ৬ লক্ষ ৮০ হাজার একচল্লিশ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০১৬ সালে গ্রাম সমিতির সভাপতি মোছা. রিমা বেগম বাদী হয়ে মোছা. মিরা বেগম, মোছা, হেলালী বেগম, মোছা. মারুফা বেগম ও মোছা. হাছিনা বেগমের মামলা দায়ের করেন। যার মামলা নং-সিআর ১০৩/২০২১৬।
আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিগণের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৩ ফেব্রুয়ারি প্রত্যেককে পেনাল কোড, ১৮৬০ এর ৪০৬ ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
জরিমানার টাকা অনাদায়ে আরও ত্রিশ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। আসামিগণকে পেনাল কোড, ১৮৬০ এর ৪১৭ ধারার দায় থেকে খালাস প্রদান করা হয়।
বিডি/এএন





























