আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই কম্পন টের পান নগরবাসী ও অন্যান্য এলাকার মানুষজন। আকস্মিক এ ভূমিকম্পে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং ভবন থেকে বেরিয়ে আসেন।

European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প।

ইএমএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে আনুমানিক ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার, যা তুলনামূলকভাবে মাঝারি গভীরতার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

রাজধানী ঢাকার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতেও এই কম্পন অনুভূত হয়। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও, বিশেষ করে বারাসাত অঞ্চলে ভূকম্পনের খবর পাওয়া গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement