নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নুরাসহ ৩ জনের গ্রেফতার নিশ্চিত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নুরাসহ ৩ জনের গ্রেফতার নিশ্চিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নুরুল ইসলাম ওরফে নুরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর গ্রেপ্তার ব্যক্তির নাম হজরত আলী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে পৃথক অভিযান চালিয়ে গাজীপুরর মাওনা এলাকা থেকে নুরাকে এবং ময়মনসিংহর গৌরিপুর থেকে হজরত আলীকে আটক করা হয়।

এর আগে একই দিন দুপুরে পুলিশ জানিয়েছিল, এ মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ এই দুইজন গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে হত্যা মামলার মোট নয়জন আসামির মধ্যে সাতজন এখন পর্যন্ত আইনের আওতায় এসেছে।

উল্লেখ্য, ধর্ষণের বিচার দাবিকে কেন্দ্র করে এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। অপহরণের কয়েক ঘণ্টা পর গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নর বিলপাড় ও দড়িকান্দি গ্রামের মাঝামাঝি একটি সরিষাক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের অভিযোগ, ঘটনার প্রায় ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে পাঁচ থেকে ছয়জনের একটি দল তাকে অপহরণ করে ধর্ষণ করে। সেই ঘটনার বিচার দাবি করায় পরবর্তীতে তাকে অপহরণ ও হত্যা করা হয় বলে তারা দাবি করেন।

কিশোরীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতেই তার মা বাদী হয়ে মাধবদী থানায় নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement