বিবাহিত পুরুষে প্রেমে পড়েননি পূজা
Published : ১১:৪৫, ৫ এপ্রিল ২০২৬
ঢালিউডের আলোচনার কেন্দ্রে আবারও উঠে এসেছেন পূজা চেরী। সম্প্রতি দম সিনেমার বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আফরান নিশো মজার ছলে বলেন, ‘বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার কোনো রেকর্ড নেই।’
এই মন্তব্য মুহূর্তেই শুধু উপস্থিত সাংবাদিকদের মধ্যেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দেয়। অনুষ্ঠানে ঢালিউডের আরও অনেক তারকা ও সংশ্লিষ্ট কলাকুশলী উপস্থিত ছিলেন। এ সময় পূজা চেরী স্পষ্ট করে বলেন, “মজার বিষয়টা আলাদা, আর সবচেয়ে বড় কথা হলো—আমি এনগেজড। সবাইকে অনেক ধন্যবাদ।”
দম সিনেমায় পূজা চেরী ও আফরান নিশোর অভিনয় ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে। রেদওয়ান রনি পরিচালিত এই ছবির শুটিং বাংলাদেশ ছাড়াও কাজাখস্তানের তীব্র শীতের মধ্যেও সম্পন্ন হয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের মাঝে সমানভাবে আলোচনা তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিশোর এই মন্তব্যকে সিনেমার প্রচারণার কৌশল হিসেবে দেখছেন। আবার কেউ কেউ পূজা চেরীর এনগেজমেন্টের খবরকে কেন্দ্র করে নতুন করে নানা জল্পনা-কল্পনা করছেন। তবে বেশিরভাগের মতামত, এই খুনসুটি ও খোলামেলা স্বীকারোক্তি দর্শক-ভক্তদের মধ্যে হাস্যরস আর আগ্রহ দুটোই বাড়িয়েছে।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে পূজা চেরী জানান, তিনি একটি প্রেমের সম্পর্কে রয়েছেন, তবে সেটি বিনোদন অঙ্গনের কারও সঙ্গে নয়।
সব মিলিয়ে আফরান নিশো ও পূজা চেরীর বন্ধুত্বপূর্ণ খুনসুটি এবং স্বাভাবিক রসিকতা দম–এর প্রচারণাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। গল্প, অভিনয় এবং দর্শক প্রতিক্রিয়ার সঙ্গে ব্যক্তিগত জীবনের এই হালকা মজার মিশেল সিনেমাটিকে দর্শকদের কাছে আরও আপন করে তুলছে।
বিডি/এএন


































