প্রাক্তনকে ক্ষমা করার দিবসে পরীমনির ‘নো নো নো’, আলোচনায় অভিনেত্রীর পোস্ট

প্রাক্তনকে ক্ষমা করার দিবসে পরীমনির ‘নো নো নো’, আলোচনায় অভিনেত্রীর পোস্ট ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৫:০৪, ১৭ অক্টোবর ২০২৬

অতীতের সম্পর্কের কষ্ট, অভিমান ও ক্ষোভ ভুলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিবস। তবে দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি।

শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে প্রাক্তনকে ক্ষমা করার দিবসসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেন পরীমনি। পোস্টটির সঙ্গে রাগের ইমোজি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘নো নো নো নো নোওওও…..’।

অভিনেত্রীর এই প্রতিক্রিয়া ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

পরীমনির ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তাঁর সাবেক স্বামী অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে একসময় সংসার করেছেন তিনি। তাঁদের ঘরে রয়েছে একটি সন্তান। পরে তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই সময় কাটছে পরীমনির। নিজের ছেলের পাশাপাশি একটি কন্যাসন্তানও দত্তক নিয়েছেন এই অভিনেত্রী।

তবে সাম্প্রতিক ফেসবুক পোস্টে পরীমনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement