যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৭, ১৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। দেশটিতে পাড়ি জমানোর প্রায় তিন বছর পর গ্রিন কার্ড পাওয়ার খবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের এই অর্জনের কথা জানান তিনি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। এ সময়ে মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্বও সামলেছেন অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থাকলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হতো তাঁকে। অবশেষে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় সেই অপেক্ষার অবসান হলো।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও বৈধভাবে কাজ করার সুযোগ দেয়। অভিবাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করলে স্থায়ী বাসিন্দারা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগও পেতে পারেন।

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করছেন মৌসুমী। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় কাজ করে ঢালিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন তিনি। অভিনয়শৈলী ও পর্দায় সাবলীল উপস্থিতির কারণে এখনো দর্শকদের কাছে পরিচিত মুখ এই অভিনেত্রী।

শেয়ার করুনঃ
Advertisement