জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিএমও

বাসস

Published : ১৩:১৬, ৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেছেন।

আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement