প্লাস্টিক বর্জ্য ৯০ শতাংশের বেশি কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল সিঙ্গার বাংলাদেশ

প্লাস্টিক বর্জ্য ৯০ শতাংশের বেশি কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল সিঙ্গার বাংলাদেশ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৩, ১০ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইন-হাউস প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোগের ঘোষণা দিয়েছেসিঙ্গার বাংলাদেশ। বৈশ্বিক হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড‘বেকো’র সহযোগী প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এ উদ্যোগের ফলে তাদের উৎপাদন কার্যক্রমে প্লাস্টিক বর্জ্য ৯০ শতাংশের বেশি এবং মোট নন-হ্যাজার্ডাস বর্জ্য প্রায় ২০ শতাংশ কমানো সম্ভব হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে বছরে প্রায় ১,২০০ টন বর্জ্য হ্রাস করা যাচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ এবং টেকসই শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

রেফ্রিজারেটর উৎপাদনের সময় সৃষ্ট হাই ইমপ্যাক্ট পলিস্টাইরিন ‘হিপস’ এবং জেনারেল পারপাস পলিস্টাইরিন ‘জিপিপিএস’ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে পুনঃপ্রক্রিয়াজাত করা হচ্ছে। এসব উপাদান ক্রাশ করে ইনজেকশন মোল্ডিং ও এক্সট্রুশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন রেজিনের সঙ্গে মিশিয়ে আবার উৎপাদনে ব্যবহার করা হচ্ছে।

এর ফলে বর্জ্যকে পুনরায় সম্পদে রূপান্তর করা সম্ভব হচ্ছে এবং সার্কুলার ম্যানুফ্যাকচারিং বা একই উপাদানের পুনঃব্যবহারের সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে।

সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে, এই উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন কৌশলের অংশ। একই সঙ্গে স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, শিল্পে উদ্ভাবন এবং পরিবেশবান্ধব প্রবৃদ্ধি নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

দেশের অন্যতম আধুনিক কনজিউমার ডিউরেবলস উৎপাদন কেন্দ্র হিসেবে সিঙ্গার বাংলাদেশের কারখানা উৎপাদন প্রযুক্তির আধুনিকায়ন, রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং কর্মপরিবেশের মানোন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

শেয়ার করুনঃ
Advertisement