দেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।
ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা দেশের ভেতরে পড়ে।
এনসিএস এক্সে দেওয়া পোস্টে আরও জানায়, ১ ফেব্রুয়ারি ভোর ৪টা ০২ মিনিট ৩২ সেকেন্ডে বাংলাদেশে ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ২০ কিলোমিটার ছিল।
অন্যদিকে, আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ভলক্যানো ডিসকাভারি জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় মানুষজন ভূমিকম্পটি কিছুটা লক্ষ্য করেছিলেন, তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


































