সচিবালয়ে দ্বিতীয় দিনে দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে দ্বিতীয় দিনে দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সচিবালয়ে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার কিছু পর তিনি বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখান থেকেই দিনের কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয় এবং সরকারি বাসভবন যমুনা-এর সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় আপাতত কয়েকদিন সচিবালয় থেকেই তিনি দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।

দিনের কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী ও খাল খনন এবং জলাধার পুনরুদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement