ফ্যামিলি কার্ড রমজানেই বাস্তবায়ন হবে

ফ্যামিলি কার্ড রমজানেই বাস্তবায়ন হবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের আগেই রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ ছিল। কীভাবে এটি কার্যকর করা হবে, তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং পাইলট পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

প্রশ্নের উত্তরে কত পরিবার এই কার্ড পাবেন, মন্ত্রী বলেন, এটি মূলত সার্বজনীন প্রকল্প। এতে কোনো বিশেষ বিধিনিষেধ থাকবে না। তবে সুবিধাগুলো পর্যায়ক্রমে বিতরণ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রথমে হতদরিদ্র পরিবারকে এবং পরবর্তীতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য কার্ড বিতরণের কাজ দেখবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement