ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে তিন স্তরের পর্যবেক্ষণ ব্যবস্থার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের ওপর অগ্রাধিকার দিয়ে কার্ড প্রদান করা হবে, যাতে সবচেয়ে বেশি প্রয়োজনমন্দ মানুষেরা সুবিধা পায়।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের লক্ষ্য পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করা। এই কার্ড বিতরণ প্রক্রিয়াটি এতটাই স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে যে, দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না।

সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে এটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো সরকারি সহায়তা সহজভাবে পাবে এবং সমাজের পিছিয়ে পড়া অংশের জীবনে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement