পুলিশের আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন আসবেই। পুলিশকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে এবং বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন চূড়ান্ত করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি যথাসময়ে চূড়ান্ত করা হবে। এ ছাড়া শনিবার রাতে রাজধানীর আদাবরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement